August 16, 2026

শিরোনাম
  • Home
  • বিনোদন
  • প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা

Image

বিনোদন ডেস্কঃ

প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, একটি অনলাইন ফ্যাশন পেজ থেকে শাড়ি নেওয়ার পর এর মূল্য পরিশোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তানজিন তিশা। তবে পরবর্তীতে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট পক্ষ।

এ ঘটনায় তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

মামলায় আত্মসমর্পণের পর শুনানি শেষে আদালত অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন।

Scroll to Top