November 23, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • পেশাগত ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও ইতালি

পেশাগত ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ ও ইতালি

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ইতালিয়ান কোস্ট গার্ডের কমান্ড্যান্ট ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দো (Vice Admiral Sergio Liardo)।

রবিবার (২২ নভেম্বর, ২০২৬) নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে ভাইস অ্যাডমিরাল সার্জিও লিয়ার্দোর সঙ্গে উপস্থিত ছিলেন ইতালিয়ান নেভির কমান্ডার আলেসান্দ্রো রিনালদি (Commander Alessandro Rinaldi)।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান পেশাগত সম্পর্ক, সামরিক ও প্রশিক্ষণ সহযোগিতা এবং সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ দুই দেশের নৌ ও সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ ও ইতালির মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পেশাগত সহযোগিতা আরও সুদৃঢ় করতে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।

Scroll to Top