ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে চট্টগ্রামের হাটহাজারীর সুবিধাবঞ্চিত গৃহহীন পরিবারের জন্য বরাদ্দকৃত ঘরের সঙ্গে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আরও একটি ঘর যুক্ত করে মোট চারটি ঘর বিতরণ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
শুক্রবার (২০ নভেম্বর, ২০২৬) হাটহাজারীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা হাটহাজারীর গৃহহীন পরিবারগুলোর হাতে এসব ঘরের চাবি তুলে দেন।
ঘর বিতরণ অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











