November 23, 2026

শিরোনাম

দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ ও নেপাল

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী (Ghanshyam Bhandari)। এ সময় তিনি নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উপায় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ দুই দেশের পারস্পরিক কল্যাণ ও জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় যোগাযোগ গভীরতর করা এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Scroll to Top