November 24, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করতে চায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করতে চায় অস্ট্রেলিয়া

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রবিবার (২২ নভেম্বর, ২০২৬) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, শিক্ষা খাতে সহযোগিতা এবং জনশক্তির চলাচল ও গতিশীলতা বৃদ্ধির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

Scroll to Top