July 21, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • গাজীপুরে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুরে মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এক মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই ২০২৬) গাজীপুর মহানগরের বাসন মেট্রো থানা এলাকায় এ সমাবেশের আয়োজন করেন বাসন মেট্রো থানার সুধীবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার জনাব ইসরাইল হাওলাদার।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিপুলসংখ্যক নাগরিক অংশগ্রহণ করেন।

Scroll to Top