ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং সামুদ্রিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি (Abdulla Ali AlHmoudi)।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে সামুদ্রিক সহযোগিতা এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।











