November 24, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

Image

ডেস্ক রিপোর্টঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত যেসব আসামি বিদেশে অবস্থান করছেন, তারা দেশে ফিরলে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এ সিদ্ধান্তের কোনো ব্যত্যয় হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ ইসলাম বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। অন্য কোনো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বিদেশে অবস্থান করলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়, শেখ হাসিনার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে।

তিনি বলেন, “আমরা আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও একই উত্তর দেব। শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে এলে তাদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদের জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।”

Scroll to Top