July 21, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করল বাংলাদেশ: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

কর্মপরিবেশ উন্নয়নে নতুন যাত্রা শুরু করল বাংলাদেশ: প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

আয়ারল্যান্ডের শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক জনাব গিলবার্ট এফ. হুংবোর সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেন, “কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করেছে।”

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে রবিবার (১৯ জুলাই, ২০২৬) বিকেলে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রম খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শোভন কর্মসংস্থান (Decent Work), সামাজিক ন্যায়বিচার এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নির্বাচনী ইশতেহারে গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকারের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি শ্রম প্রশাসন আরও শক্তিশালী করা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন সম্প্রসারণে আইএলওর অব্যাহত সহযোগিতা ও গঠনমূলক সম্পৃক্ততা কামনা করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আগামী আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথ স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান মামলাটি দ্রুত নিষ্পত্তির পথ সুগম হবে।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের কর্মপরিবেশ উন্নয়নে সরকারের প্রচেষ্টা ও রাজনৈতিক অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি শ্রম খাতের সংস্কার, শোভন কর্মসংস্থান এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রযাত্রায় আইএলওর অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “শ্রম পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের সাফল্য আইএলওর অন্যান্য দেশের সঙ্গে সম্পৃক্ততার ক্ষেত্রেও একটি অনুকরণীয় উদাহরণ হতে পারে।”

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আইএলওর মধ্যকার অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Scroll to Top