July 6, 2026

শিরোনাম

পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষামেলার উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

বর্ষার স্নিগ্ধতা, বাংলার ঐতিহ্য এবং দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের বৈচিত্র্যকে একসূত্রে গাঁথতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক বর্ষামেলা-২০২৬’।

রবিবার (৫ জুলাই, ২০২৬) শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঢাকায় তেজগাঁও বিসিক ভবনে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ও পণ্য পরিদর্শন করেন।

মেলায় হস্তশিল্পজাত পণ্য, চামড়াজাত পণ্য, জামদানি, শতরঞ্জি, মণিপুরী শাড়ি, বস্ত্রজাত পণ্য, নকশিকাঁথা, পাটজাত পণ্য, বাঁশ ও বেতজাত পণ্য, মধু ও খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্যাটেগরিতে ৫৬টি স্টল রয়েছে।

ঢাকার ৩৯৮, তেজগাঁও শিল্প এলাকা, বিসিক ভবনের নিচতলায় ৫ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের ক্ষুদ্র, কুটির ও হস্তশিল্প উদ্যোক্তারা তাঁদের নান্দনিক ও মানসম্পন্ন ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা এবং উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করার লক্ষ্যেই এ মেলার আয়োজন।

Scroll to Top