ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর সানভ্যালি আবাসন প্রকল্পে নতুন সেবা কার্যক্রম হিসেবে যাত্রা শুরু করেছে ‘স্বদেশ মার্ট’। স্বদেশ প্রপার্টিস লিমিটেডের এই উদ্যোগের মাধ্যমে আবাসনের বাসিন্দারা এখন সহজেই এক জায়গা থেকে প্রয়োজনীয় নিত্যপণ্য সংগ্রহের সুযোগ পাবেন।
সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ‘স্বদেশ মার্ট’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বদেশ প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এম. এ. কাইয়ুম।
উদ্বোধনকালে ড. এম. এ. কাইয়ুম বলেন, “স্বদেশ মার্ট কেবল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গ্রাহকদের জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করার একটি উদ্যোগ। সানভ্যালির বাসিন্দারা যাতে মানসম্মত পণ্য সাশ্রয়ী মূল্যে ও নির্ভরতার সঙ্গে পেতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “স্বদেশ প্রপার্টিস লিমিটেড আবাসন নির্মাণের পাশাপাশি একটি আধুনিক ও সেবামুখী জীবনব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। স্বদেশ মার্ট সেই ধারাবাহিক উদ্যোগেরই অংশ। ভবিষ্যতে গ্রাহকদের জন্য আরও নতুন সেবা ও সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”
উদ্বোধনের পর ড. এম. এ. কাইয়ুম স্বদেশ মার্টের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি পণ্যের মান, সংরক্ষণ ব্যবস্থা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন এবং নিজেও কয়েকটি পণ্য ক্রয় করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বদেশ প্রপার্টিস লিমিটেডের চেয়ারম্যান ও স্বদেশ প্রতিদিনের সম্পাদক মো. মজিবুর রহমান চৌধুরী, স্বদেশ প্রপার্টিস লিমিটেডের নির্বাহী পরিচালক কর্নেল (অব.) মো. রকিবুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











