July 12, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অর্থ মন্ত্রী মন্ত্রীর শোক

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে অর্থ মন্ত্রী মন্ত্রীর শোক

Image

ডেস্ক রিপোর্টঃ

আজ রবিবার (১২ জুলাই, ২০২৬) প্রথিতযশা রাজনীতিবিদ, প্রবীণ আইনজীবী, জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এক শোকবার্তায় তিনি জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ও আইনি জগতের এক উজ্জ্বল নক্ষত্র, সুপ্রিম কোর্টের একজন সংবিধান ও আইন বিশেষজ্ঞ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীদের সংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল অনন্য। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং স্থায়ী কমিটির সদস্য হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ।

Scroll to Top