August 26, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী অস্ট্রেলিয়া

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী অস্ট্রেলিয়া

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

দ্বিপক্ষীয় বাণিজ্য ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।

এ সময় এলডিসি উত্তরণের পর বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী করতে অস্ট্রেলিয়ার সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

Scroll to Top