ডেস্ক রিপোর্টঃ
দেশের বিয়ে আয়োজন ও লাইফস্টাইল খাতকে এক ছাদের নিচে নিয়ে আসতে আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হবে ‘Sensation Presents Incredible Weddings Festival’, যার পাওয়ারড বাই পার্টনার Mutual Trust Bank PLC। ইন্টারকন্টিনেন্টাল ঢাকার রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে আয়োজিত এই দুই দিনব্যাপী উৎসবটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজকদের মতে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ ধরনের আয়োজন এবারই প্রথম। বিয়ের পরিকল্পনা, ভেন্যু নির্বাচন, ফ্যাশন, গহনা, সাজসজ্জা, ভ্রমণ, ফটোগ্রাফি, ব্যাংকিং, ইন্টেরিয়র, স্বাস্থ্যসেবা ও লাইফস্টাইল–সংক্রান্ত সেরা ব্র্যান্ডগুলোকে একত্রিত করে আগ্রহী দম্পতি ও পরিবারের সদস্যদের জন্য একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিশ্চিত করাই এ উৎসবের লক্ষ্য।
উৎসবে ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিশেষ ওয়েডিং প্যাকেজ ও এক্সক্লুসিভ অফারের পাশাপাশি অংশগ্রহণ করবে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে Sarah Karim Couture, Zurhem and Fiero, Amisheè Jewellery, Firsttrip, Dream Weaver, Persona Hair & Beauty, Mutual Trust Bank PLC, Berger Paints Bangladesh Limited, Sony-Smart, Aandromeda, Hourglass Emporium, Save the Date, Herlan New York, Sundora এবং Rancon Motors-এর মাধ্যমে Mercedes-Benz Bangladesh। এছাড়া সেনসেশনের উদ্যোগে বিনামূল্যে প্রি-ম্যারিটাল চিকিৎসা পরামর্শের ব্যবস্থাও থাকবে।
উৎসবজুড়ে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র। র্যাফেল ড্রয়ের প্রধান পুরস্কার হিসেবে থাকছে ঢাকা–ব্যাংকক–ঢাকা রুটের কাপল এয়ার টিকিটসহ আরও নানা আকর্ষণীয় পুরস্কার।
খাদ্যরসিকদের জন্য ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার Elements Global Dining-এ আয়োজন করা হয়েছে বিশেষ ওয়েডিং-থিম ডিনার। এতে পরিবেশন করা হবে খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার। নির্বাচিত অংশীদার ব্যাংকের কার্ডধারীরা পাবেন Buy 1 Get 3 বিশেষ অফার।
উৎসব উপলক্ষে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের লোরো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শফকত হোসেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ডা. রাইয়াতুন তেহরিন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটির হেড অব ক্রিয়েটিভ শাহ মোহাম্মদ দিদারুল আলম দীপু, Amisheè Jewellery-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বৃষ্টি খন্দকার, Dream Weaver-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আমানুর রহমান (আমান) এবং Rancon Motors Limited-এর ডিভিশনাল হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান।
আয়োজকরা জানান, বিয়ের পরিকল্পনায় আগ্রহী যুগল, পরিবার ও দর্শনার্থীদের জন্য এই উৎসব হবে অনুপ্রেরণা, বিশেষজ্ঞ পরামর্শ এবং আকর্ষণীয় অফারে সমৃদ্ধ এক অনন্য আয়োজন। তারা সবাইকে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এসে এই ব্যতিক্রমী ওয়েডিং উৎসব উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।











