May 19, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • পশুর হাটে অনিয়ম করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

পশুর হাটে অনিয়ম করলে ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Image

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটে নিরাপত্তা, শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাটের বাইরে বা রাস্তায় গরুর গাড়ি কিংবা পশুবাহী যানবাহনে টানাটানি, জোরজবরদস্তি বা অনিয়মের সঙ্গে জড়িত হলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।

Dhaka Metropolitan Police সদর দপ্তরের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৯ মে, ২০২৬) সকাল ১১টায় কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন এবং কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তা, পাশাপাশি ঢাকা মহানগরের সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বিশেষ সমন্বয় সভায় তিনি সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন।

সভায় ডিএমপি কমিশনার বলেন, হাটের শৃঙ্খলা বজায় রাখা এবং যানজটমুক্ত রাস্তা নিশ্চিত করতে হাটের সীমানার বাইরে কোনো পশু রাখা যাবে না। তিনি আরও জানান, পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হবে, যাতে লেনদেন নিরাপদ থাকে।

Mosleh Uddin Ahmed সড়ক খোঁড়াখুঁড়ির কারণে ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সময়ে কোনো ধরনের রাস্তা খনন কার্যক্রম না চালানোর আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সব সংস্থার সমন্বিত উদ্যোগে ঈদ যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে হবে।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষায়িত ইউনিট, Bangladesh Bank, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিদ্যুৎ ও জ্বালানি সংস্থাসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, পাশাপাশি ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং পশুর হাট ইজারাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা ঈদুল আজহা কেন্দ্রিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পশুর হাট ব্যবস্থাপনা আরও সুসংহত করতে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Scroll to Top