September 16, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • নবনিযুক্ত গাজীপুরের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক

নবনিযুক্ত গাজীপুরের পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর জেলা প্রশাসক

Image

ডেস্ক রিপোর্টঃ

গাজীপুর জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তরিক পরিবেশে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং গাজীপুর জেলায় স্বাগত জানান। পরে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় গাজীপুর জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসন ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top