July 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ঢাকায় অ্যামচ্যাম ও যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন

ঢাকায় অ্যামচ্যাম ও যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচ্যাম) এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের যৌথ উদ্যোগে ঢাকার শেরাটন হোটেলে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৪ জুলাই, ২০২৬) অনুষ্ঠিত এই আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র (Declaration of Independence) গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্বাধীনতা, গণতন্ত্র ও উদ্ভাবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দীর্ঘ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দৃঢ় অংশীদারিত্ব, অর্থনৈতিক সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত Brent T. Christensen, অ্যামচ্যামের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দেশের কূটনীতিক, শীর্ষ ব্যবসায়ী এবং অ্যামচ্যামের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। দুই দেশের পারস্পরিক আস্থা, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠিতে বিভিন্ন পর্যায়ের অতিথিদের অংশগ্রহণ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গভীরতা ও বহুমাত্রিক সহযোগিতার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়।

Scroll to Top