Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
টিএফএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নজমুল হুদা - Dhaka Media

June 13, 2026

শিরোনাম

টিএফএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন নজমুল হুদা

Image

বিজনেস ডেস্ক:

প্রখ্যাত লেখক, কৌশলগত প্রশিক্ষক (স্ট্র্যাটেজিক ট্রেইনার) এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা নজমুল হুদা সামাজিক পরিবর্তন, যুব ক্ষমতায়ন এবং বছরব্যাপী অনুপ্রেরণামূলক উদ্যোগে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টিএফএ এক্সিলেন্স অ্যাওয়ার্ড লাভ করেছেন।

ঢাকার গুলশান ক্লাবে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজন করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক গ্লোবাল সেন্টার অব এক্সিলেন্স এলএলসি এবং ট্রেইনার্স অ্যান্ড ফ্যাসিলিটেটরস অ্যালায়েন্স (টিএফএ) বাংলাদেশ।

আয়োজকরা জানান, পেশাগত উৎকর্ষতা, নেতৃত্ব বিকাশ এবং সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টিতে অসাধারণ অঙ্গীকার ও অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, প্রশিক্ষক, শিক্ষাবিদ এবং বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিদের মধ্যে ছিলেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ এরশাদুল আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। তারা তরুণ নেতৃত্ব ও পেশাজীবীদের প্রশিক্ষণ, পরামর্শ এবং অনুপ্রেরণার মাধ্যমে ক্ষমতায়নে নজমুল হুদার নিরলস ভূমিকার প্রশংসা করেন।

নজমুল হুদা তাঁর প্রভাবশালী বক্তৃতা, চিন্তাশীল লেখনী এবং ক্যারিয়ার উন্নয়ন, সাংগঠনিক উৎকর্ষতা, নেতৃত্বের দক্ষতা, দর-কষাকষি (নেগোসিয়েশন) এবং ব্যক্তিগত কার্যকারিতা বিষয়ে বিস্তৃত প্রশিক্ষণ কার্যক্রমের জন্য সুপরিচিত। তাঁর পেশাগত জীবনে তিনি অসংখ্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছেন এবং বিশ্ববিদ্যালয়, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ শিল্প, এনজিও এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজিত ৫০টিরও বেশি সেমিনার, সম্মেলন ও শীর্ষ সম্মেলনে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাহিত্য সংগঠন অধিকোষ-এর মহাসচিব, সামাজিক উন্নয়নমূলক সংগঠন স্বপ্নশীলন-এর নির্বাহী চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা উন্নয়ন উদ্যোগ সাহসিকা-এর প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছেন।

এছাড়া তিনি বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন ফর স্কিল ডেভেলপমেন্ট (বিওয়াইওএসডি)-এর সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর উপদেষ্টা চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Scroll to Top