June 3, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে স্পিকারের অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে স্পিকারের অভিনন্দন

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।

মঙ্গলবার (২ জুন, ২০২৬) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ-১) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।

এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে বাংলাদেশের বিজয়কে দেশের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমান তাঁর দায়িত্ব সফলভাবে পালন করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরও সুদৃঢ় করবেন।

Scroll to Top