June 3, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Image

ডেস্ক রিপোর্টঃ

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড. খলিলুর রহমানের এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, গ্রহণযোগ্যতা ও মর্যাদারই প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং বৈশ্বিক বিভিন্ন অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন আন্তর্জাতিক শান্তি, উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

এ সময় তিনি নতুন দায়িত্ব পালনে ড. খলিলুর রহমানের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

Scroll to Top