September 24, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • চীনের ৭৭তম জাতীয় দিবসের সংবর্ধনায় চীনা রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’র সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব

চীনের ৭৭তম জাতীয় দিবসের সংবর্ধনায় চীনা রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’র সম্পাদক মোহাম্মদ সজীবুল-আল-রাজীব

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর হোটেল শেরাটনে এক বর্ণাঢ্য সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করে চীনা রাষ্ট্রদূতকে অভিনন্দন জানালেন ‘জাতীয় সাপ্তাহিক ঢাকা মিডিয়া-এর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সজীবুল-আল-রাজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বক্তব্যের শুরুতে তিনি চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চীনের সরকার ও জনগণকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

ড. আবদুল মঈন খান বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে চলতি বছরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রতিনিধিদলকে চীনে যে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে এবং সফরকালে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনা ও ভবিষ্যতমুখী প্রস্তাবগুলো দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বাংলাদেশে দায়িত্ব পালনের সময় দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে তাঁর ভূমিকার প্রশংসা করে ড. আবদুল মঈন খান বলেন, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, সবুজ জ্বালানি, স্বাস্থ্যসেবা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে রাষ্ট্রদূতের প্রচেষ্টা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

তিনি বলেন, আগামী দশকে বাংলাদেশ ও চীনের সহযোগিতা শুধু বাণিজ্য ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ না রেখে সংস্কৃতি, জনগণের যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়নসহ আরও বিস্তৃত ক্ষেত্রে নিয়ে যেতে হবে। এমন অংশীদারিত্ব গড়ে তুলতে হবে, যা বৃহৎ অবকাঠামো প্রকল্পের পাশাপাশি জনগণের ক্ষমতায়ন এবং ক্ষুদ্র ব্যবসার বিকাশেও ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে চীনের ঐতিহ্য ও সংস্কৃতির ওপর ভিত্তি করে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে চীনের জাতীয় দিবসের ৭৭তম বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Scroll to Top