July 21, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আইনের শাসন, মানবাধিকার ও বিচার সংস্কারে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-নেদারল্যান্ডস

আইনের শাসন, মানবাধিকার ও বিচার সংস্কারে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-নেদারল্যান্ডস

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল সোমবার (২০ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে সুশাসন, আইনের শাসন এবং মানবাধিকার বিষয়ে দীর্ঘদিনের সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় মানবাধিকার কমিশনসহ চলমান আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। পাশাপাশি দেশের বিচারব্যবস্থাকে আরও কার্যকর ও আধুনিক করার লক্ষ্যে চলমান উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।

এ সময় বিনিয়োগবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করা এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিরোধ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজতর করতে বাণিজ্যিক আদালতের ভূমিকার গুরুত্ব নিয়েও উভয় পক্ষ আলোচনা করেন।

বৈঠকে নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) জাওয়াদ আজাউই এবং রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম উপস্থিত ছিলেন।

Scroll to Top