March 25, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি আবদুর রশিদ জিতু

Image

ডেস্ক রিপোর্টঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতুসহ হল সংসদের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর ছাত্র সংগঠন ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে তারা বিএনপিতে যোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

Scroll to Top