September 28, 2026

শিরোনাম
  • Home
  • রাজনীতি
  • স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ ইসলাম

Image

ডেস্ক রিপোর্টঃ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এ কথা জানিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর, ২৬) সকালে এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নানা ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। তবে সুষ্ঠু নির্বাচন নিয়ে সামান্যতম শঙ্কা তৈরি হলেও তা প্রতিহত করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে এনসিপি।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চাঁদাবাজ ও দখলদারদের প্রতিহত করতে এনসিপি কোনো জোটের ওপর নির্ভর করবে না। দলটি নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে অংশ নেবে।

এনসিপির আহ্বায়ক বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার বিষয়ে দলটি দৃঢ় অবস্থানে থাকবে। নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে দলীয়ভাবে প্রস্তুতি নেওয়া হবে।

Scroll to Top