Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত - Dhaka Media

June 11, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

বুয়েট শিক্ষার্থীদের যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আট পুলিশ সদস্য আহত

Image

তিন দফা দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে বাধা প্রদানের ঘটনায় আজ বুধবার (২৭ আগস্ট, ২০২৫) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আট সদস্য আহত হয়েছেন।

আহত পুলিশ সদস্যদেরকে সুচিকিৎসার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

আহতরা হলেন- ডিএমপি’র রমনা জোনের ডিসি মাসুদ আলম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রেজোয়ানুল ইসলাম (৩৭), এসআই তৌহিদুল ইসলাম, এএসআই ফরহাদ আলী (২৯), কনস্টেবল আদিব (২২), কনস্টেবল আমিনুল ইসলাম (২০) ও কনস্টেবল শ্রাবণ (২০)। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম ও আদিবের অবস্থা গুরুতর।

Scroll to Top