ডেস্ক রিপোর্টঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিএএমইএ)-এর একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বিপিএএমইএ-এর মো. শাহারিয়ারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বিসিক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে প্যাকেজিং ও এক্সেসরিজ শিল্পের উন্নয়ন এবং সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে শিল্প প্লট হস্তান্তর, প্যাকেজিং খাতের বিকাশে পৃথক ‘প্যাকেজিং পল্লী’ প্রতিষ্ঠা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিসিকের শিল্প প্লটে স্থানান্তর ও অন্তর্ভুক্ত করা এবং সংশ্লিষ্ট শিল্পের প্রসারে প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।











