ডেস্ক রিপোর্টঃ
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক করে তোলা এবং আগামী পাঁচ বছরের মধ্যে এ খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)। এ লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আইসিটি দপ্তরের স্বীকৃত সহযোগী ও সমমনা পেশাজীবী সংগঠনটির ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর, ২০২৬) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী রাফেল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. মামুন অর রশিদ।
সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে আইসিটি খাতে ফ্যাসিবাদী প্রভাব দূর করা, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দেশীয় প্রযুক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করা।
১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামান। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মারুফ মল্লিক, প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল এমপি, প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী, প্রফেসর ড. আতিকুর রহমান এবং প্রকৌশলী শোয়েব বাশরী হাবলু।
কমিটিতে ১ নম্বর সহ-সভাপতি হয়েছেন প্রকৌশলী রূপম রাজ্জাক। অন্য সহ-সভাপতিরা হলেন প্রকৌশলী হাসিবুর রশিদ, প্রকৌশলী হাসিব মুস্তাবসির, ইমতিয়াজ মির্জা, প্রকৌশলী এ কে আজাদ কল্লোল, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ আমিনুল হাকিম ও জান্নাতুল হক শাপলা।
১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফুয়াদ হাসান। অন্য যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন প্রকৌশলী সজিব বড়ুয়া, মহিউদ্দিন আহমেদ সৈকত ও প্রকৌশলী শফিউল আযম ফাহিম।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন জুবায়ের রিয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম রোহান, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন এবং সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী ফারজাদ খান মিরন।
অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন অর্থ সম্পাদক প্রকৌশলী মো. রুহুল রাব্বি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী মো. মোজাম্মেল হক, গবেষণা সম্পাদক ড. আরমান আহমেদ সিদ্দিকী ও প্রকৌশলী ইমাম আহসান ইয়ামীন, পরিকল্পনা সম্পাদক রাশেদুল হাসান রবিন, মিডিয়া বিষয়ক সম্পাদক ইয়াছির ওয়ারদাদ (তন্ময়), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোশারেফ হোসেন সিকদার, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জুয়েল এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হাসান আল বান্না।
এ ছাড়া ফ্রন্টিয়ার টেকনোলজি সম্পাদক মো. ইলিয়াস মোল্লা, সমাজকল্যাণ সম্পাদক প্রকৌশলী সাজ্জাদ হোসাইন মিলন, ই-কমার্স বিষয়ক সম্পাদক আনোয়ার সাদাত, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. গোলাম ফারুক সরকার, ক্রীড়া সম্পাদক আল শাহারিয়ার, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান এবং পরিবেশ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. তুহিনুর রহমান দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্য সম্পাদকরা হলেন ছাত্র বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান ফারাবি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শারমিন হক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক প্রকৌশলী শায়েরুল হক জোয়ার্দার, যুব বিষয়ক সম্পাদক প্রকৌশলী সানাউল করিম, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মুকিতুজ জামান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম তানিম, কৃষি বিষয়ক সম্পাদক প্রকৌশলী নূর আলম সুমন, উদ্যোক্তা ও স্টার্টআপ বিষয়ক সম্পাদক নিশাত আনজুম, জলবায়ু বিষয়ক সম্পাদক প্রকৌশলী হারিসুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক আনিসুর রহমান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত রশিদ।
নতুন কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ওবায়দুর রহমান চন্দন, প্রকৌশলী এস ওয়াজেদ আলী, ফেরদৌস আলম ইপন, প্রকৌশলী মো. ফাত্তাহুল আলম, প্রকৌশলী কানাজ ইফাত রিসভা, প্রকৌশলী সেজান আহমাদ, প্রকৌশলী আশিকুর খান আসিফ, প্রকৌশলী মো. মাহফুজ উল হাসান, প্রকৌশলী আবু জাফর আনসারী বিন কায়েস, প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন (সবুজ), প্রকৌশলী ইমতিয়াজ সোহান, প্রকৌশলী শাহীন হাওলাদার, প্রকৌশলী সাঈদ হাসান সাব্বির, নাজিবা ওয়াজিহা মাহবুব, এহসানুল হক শুভ্র, প্রকৌশলী ফারহান হাবিব, প্রকৌশলী মাহমুদুল হাসান আসিফ, প্রকৌশলী রাসেল আহমেদ ও প্রকৌশলী শাহাদাৎ হোসেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান শিমুল, প্রকৌশলী সোহাগ আল আমিন, রেদওয়ানুল হক বাবু, মাহমুদুর রহমান সানজিদ, আবুল বাশার, নিয়ামুল হুদা খান তৌহিদ, মো. কামরুল হাসান চঞ্চল, প্রকৌশলী মাহাবুবুল ইসলাম মেহেদী, প্রকৌশলী মো. বেলাল উদ্দিন, সাব্বির হোসেন শুভ, প্রকৌশলী মো. আলমগীর মিঞা, গোলাম মোস্তফা, আরফান আলী রনি, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, মো. আরিফ বিন খন্দকার, মারকাজুল হাসনাইন আলিফ, মো. রাকিব হাসান, প্রকৌশলী মো. মঈনুল হাসান (রনি), আকতারুজ্জামান জীবন, তাসলিমুর রহমান, আরিফুর রহমান, মোহাম্মদ এম রহমান (রেদোয়ান), গিয়াসউদ্দিন আল মামুন, রিয়াজুর রহমান, জাহিদুল ইসলাম, প্রকৌশলী জামাল উদ্দিন, মো. শাহাদৎ রশিদ, মাহমুদ হাসান, মো. মহিউদ্দিন, সোলাইমান কবীর আহমেদ, আজম হোসেন খান ও আসাদুজ্জামান রিংকু।
নতুন কমিটির মাধ্যমে দেশের আইসিটি খাতের পেশাজীবীদের সংগঠিত করা, প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরি, উদ্ভাবন ও স্টার্টআপ কার্যক্রমে উৎসাহ প্রদান এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রযুক্তি সেবার সম্প্রসারণে কাজ করার লক্ষ্য তুলে ধরেছে সংগঠনটি। আগামী পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে এসব উদ্যোগ কতটা কার্যকর ভূমিকা রাখে, তা নির্ভর করবে বাস্তবায়ন, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধির ওপর।











