July 23, 2026

শিরোনাম
  • Home
  • জাতীয়
  • ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি: প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

ঢাকা, ২৩ জুলাই ২০২৬: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন বিনিয়োগ এবং বিদ্যমান ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফরেন ইনভেস্টরস’ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই) আয়োজিত ‘FICCI FDI Conference 2026’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে দৃঢ়প্রতিজ্ঞ। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এ লক্ষ্য অর্জনে আমরা নিরলসভাবে কাজ করছি।”

তিনি জানান, সরকারের চলতি বাজেটে বেশ কয়েকটি বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত খাতের জন্য সুনির্দিষ্ট প্রণোদনা রাখা হয়েছে। এসব খাতের মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স, ডিজিটাল সেবা, কৃষি-প্রক্রিয়াজাতকরণ, উন্নত বস্ত্রশিল্প, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিকস।

প্রধানমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশকে আমরা বিশ্ব দরবারে একটি বৃহৎ উৎপাদন হাব হিসেবে প্রতিষ্ঠিত করছি। একই সঙ্গে তৈরি পোশাক শিল্পে বৈচিত্র্য আনয়ন এবং মানবসম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

তিনি বলেন, সরকার এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে, যেখানে দেশি-বিদেশি উদ্যোক্তারা আস্থা নিয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অংশীদার হতে পারবেন।

আন্তর্জাতিক এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ৬০০ বিশিষ্ট প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, কূটনীতিক, উন্নয়ন সহযোগী, বহুজাতিক প্রতিষ্ঠানের নির্বাহী, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহ্দী আমিন, এফআইসিসিআই-এর সভাপতি ও বার্জার পেইন্টস বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুপালী হক চৌধুরী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী ও প্রতিনিধিরা।

Scroll to Top