June 24, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী কানাডা

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী কানাডা

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পখাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে কানাডা। এ লক্ষ্যে কানাডার ইন্দো-প্যাসিফিক এগ্রিকালচার অ্যান্ড এগ্রিফুড অফিসের (IPAAO) নির্বাহী পরিচালক ডিডরাহ কেলি (Diedrah Kelly) সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন।

১৬ ও ১৭ জুন অনুষ্ঠিত এ সফরে তিনি বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বাংলাদেশে অবস্থিত কানাডার হাইকমিশন আয়োজিত এ সফরে কৃষি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সফরকালে ডিডরাহ কেলি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল আই মোহাম্মদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিমের সঙ্গে বৈঠক করেন।

এছাড়া তিনি ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (FIAB) জ্যেষ্ঠ প্রতিনিধিসহ বেসরকারি খাতের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকগুলোতে কৃষি ও কৃষিভিত্তিক খাদ্য খাতে কানাডা-বাংলাদেশ সহযোগিতা আরও শক্তিশালী করা, নতুন অংশীদারিত্বের সুযোগ সৃষ্টি এবং টেকসই ও সহনশীল খাদ্য ও প্রাণিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশন জানায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কানাডা দীর্ঘদিন ধরে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। গম, ডাল, তেলবীজ এবং সার সরবরাহের মাধ্যমে দেশটি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

কানাডা ভবিষ্যতেও বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতের টেকসই উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

Scroll to Top