June 24, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনের প্ল্যানারি সেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৪ জুন, ২০২৬) চীনের স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে “বিস্তৃত পরিসরে উদ্ভাবন” (Innovating at Scale) শীর্ষক প্ল্যানারি সেশন শুরু হয়। সেশনের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

উচ্চপর্যায়ের এ প্ল্যানারি সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সিওক, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী উছরাল নিয়াম-ওসর, মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোজকো স্পাজিচ এবং গিনির প্রধানমন্ত্রী আমাদু ওউরি বাহ অংশগ্রহণ করেন।

সেশনে বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত উদ্ভাবন, টেকসই উন্নয়ন এবং পরিবর্তিত আন্তর্জাতিক বাস্তবতায় সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানরা উদ্ভাবনভিত্তিক প্রবৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

প্ল্যানারি সেশনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

Scroll to Top