Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির পথে বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিলেন ইইউ রাষ্ট্রদূত - Dhaka Media

June 11, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির পথে বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিলেন ইইউ রাষ্ট্রদূত

বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির পথে বিনিয়োগ ও দক্ষতা বৃদ্ধির ওপর জোর দিলেন ইইউ রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা একটি নতুন ও গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান Michael Miller।

রাজধানীর International Convention City Bashundhara (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ২০তম বাংলাদেশ ডেনিম এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশ এখন এমন একটি পর্যায়ে রয়েছে যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও টেকসই ও মানসম্পন্ন করতে হবে। এ ক্ষেত্রে মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উচ্চমানের বিনিয়োগ আকর্ষণ, অর্থনীতির বহুমুখীকরণ এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর—এসব বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে এখনই কার্যকর প্রস্তুতি গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি একটি সাহসী ও টেকসই উন্নয়নমুখী বাজেটের প্রত্যাশা ব্যক্ত করেন, যা বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এবং ইউরোপীয় ব্যবসায়ীদের জন্য সমান সুযোগ সৃষ্টি করবে।

ইইউ রাষ্ট্রদূত জানান, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রাসেলসে অনুষ্ঠিতব্য গ্লোবাল গেটওয়ে সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ পৌঁছে দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান পার্টনারশিপ অ্যান্ড কো-অপারেশন এগ্রিমেন্টের ভিত্তিতে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বিষয়ে ইইউ বর্তমানে পর্যালোচনা করছে, যা দুই পক্ষের অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করবে।

রাষ্ট্রদূত মাইকেল মিলার বাংলাদেশের পোশাক ও ডেনিম শিল্পের সম্ভাবনাকে বৈশ্বিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং টেকসই উন্নয়নের পথে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

Scroll to Top