Warning: Undefined array key 0 in /home/u196699850/domains/dhakamedia.news/public_html/wp-content/plugins/contact-form-7/includes/file.php on line 278
বাংলাদেশের এসএমই খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া - Dhaka Media

June 11, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশের এসএমই খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া

বাংলাদেশের এসএমই খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ইন্দোনেশিয়া

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পণ্যের হালাল সনদ প্রাপ্তিতে সক্ষমতা গড়ে তুলতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইন্দোনেশিয়া।

বুধবার (১০ জুন, ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত Ms. Listyowati এই আগ্রহের কথা জানান। বৈঠকটি অনুষ্ঠিত হয় SME Foundation-এর কর্মকর্তাদের সাথে।

বৈঠকে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও শিল্প সচিব মো. ওবায়দুর রহমান। এতে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান এনডিসি ও মো. ফিরোজ উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং এসএমই ফাউন্ডেশনের সাধারণ পর্ষদ সদস্য মোছা. নারগিস মুরশিদা।

এছাড়া এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার ও ফারজানা খান, এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার উপস্থিত ছিলেন।

ইন্দোনেশিয়ার পক্ষ থেকে অংশ নেন দেশটির ইসলামিক অর্থনীতি ও ফাইন্যান্সের শরীয়াহ ব্যবসা ও উদ্যোগ বিষয়ক জাতীয় কমিটির মহাপরিচালক Putu Rahwidiyasa এবং ইন্দোনেশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোহাম্মদ রিয়াদ আলী।

বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধি দল জানায়, আগামী মাসে তাদের দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক হালাল পণ্যের মেলা আয়োজন করা হচ্ছে। ওই মেলায় বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশের এসএমই উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত হালাল পণ্য ও সেবা নিয়ে সেখানে অংশ নেবেন।

এছাড়া ইন্দোনেশিয়া হালাল শিল্প উন্নয়নে তাদের অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহ প্রকাশ করে। এ লক্ষ্যে SME Foundation, Export Promotion Bureau এবং Bangladesh Standards and Testing Institution-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের প্রস্তাবও দেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত।

Scroll to Top