নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার হতে গাজীপুর-১ আসনের অনুকূলে বরাদ্দকৃত খাদ্যশস্য বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ জুন, ২০২৬) সকাল ৯টায় কালিয়াকৈর পৌরভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব এ.এইচ.এম. ফখরুল হোসাইন।
প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডার থেকে বরাদ্দকৃত এই খাদ্যশস্য কালিয়াকৈর উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভাসহ কাশিমপুর, কোনাবাড়ী এবং বাসন মেট্রো থানার আওতাধীন এলাকায় একযোগে বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ খাদ্যশস্য বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।











