July 25, 2026

শিরোনাম
  • Home
  • অর্থ ও বাণিজ্য
  • শাহজালাল ইসলামী ব্যাংকের ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন আব্দুল হাকিম (সুমন)

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেলেন আব্দুল হাকিম (সুমন)

Image

বিজনেস ডেস্কঃ

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলভার জুবিলী উদযাপন অনুষ্ঠানে ব্যাংকিং খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন ব্যাংকটির পরিচালক এবং মিলানো সিরামিকসের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হাকিম (সুমন)।

ব্যাংকের দীর্ঘদিনের অগ্রযাত্রা, উন্নয়ন ও সাফল্যে তাঁর উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সাবেক চেয়ারম্যান এ. কে. আজাদ এবং পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে আব্দুল হাকিম (সুমনের) হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ব্যবসা ও ব্যাংকিং খাতে তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা এবং অবদানকে সম্মান জানিয়ে এ পুরস্কার প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।

এ সম্মাননা প্রাপ্তিতে মিলানো সিরামিকস পরিবারের পক্ষ থেকে আব্দুল হাকিম (সুমন)-কে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করা হয়েছে।

Scroll to Top