July 25, 2026

শিরোনাম

বিএসইসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান

Image

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মাসুদ খান। একই সঙ্গে কমিশনের তিনজন নতুন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া কমিশনাররা হলেন নাফিজ আল তারিক, নাহিদ মাহতাব এবং তানভীর হাবিব রহমান।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুরে অর্থ মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে একই দিন সকালে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগপত্র জমা দেন। পাশাপাশি কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন পদত্যাগ করেন।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির শীর্ষ পর্যায়ে এই পরিবর্তনের মাধ্যমে কমিশনের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন চেয়ারম্যান ও কমিশনারদের নেতৃত্বে দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সুশাসন এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনাররা শিগগিরই তাদের দায়িত্ব গ্রহণ করবেন।

Scroll to Top