ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
আজ রবিবার (২৪ মে ২০২৬) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সৌজন্য বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ–ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং চলমান বিভিন্ন উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।











