ডেস্ক রিপোর্টঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) কর্তৃপক্ষ সৌজন্য সাক্ষাৎ করেছে।
আজ রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম, চিকিৎসা সেবা ও সার্বিক পুনর্বাসন ব্যবস্থার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় Centre for the Rehabilitation of the Paralysed (CRP)-এর প্রতিনিধিরা তাদের চলমান কার্যক্রম, সেবা সম্প্রসারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি ভ্যালেরি এ. টেইলর, ট্রাস্টির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মুহাম্মদ সাইদুর রহমান এবং ট্রাস্টি মুশতাক আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।











