July 4, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

Image

ডিপ্লোম্যাটিক ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (৪ জুলাই, ২০২৬) তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিয়ে স্পিকার মরহুম আয়াতুল্লাহ আলী খামেনির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দোয়া করেন।

অনুষ্ঠানের ফাঁকে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং শোকবার্তা পৌঁছে দেন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়োজিত শোক বইতে স্বাক্ষর করেন এবং নিহত নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

Scroll to Top