কুমিল্লা প্রতিনিধিঃ
নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন । জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষের পর লাইভে এসে এ ঘোষণা দেন তিনি।










