July 28, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের রাজধানী মালেতে রবিবার (২৬ জুলাই, ২০২৬) মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু ইকোনমি এবং সামুদ্রিক সংযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তারা সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে দুই দেশের মধ্যে সরাসরি নৌ-পরিবহন (শিপিং) সংযোগ স্থাপনের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির প্রতি পুনর্ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করতে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ (People-to-People Contact) বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

Scroll to Top