ডেস্ক রিপোর্টঃ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম, এমপি’র সঙ্গে মঙ্গলবার (৫ মে, ২০২৬) সকাল ১১টায় সচিবালয়ের মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট মি. এডওয়ার্ড ডেলাহে (Mr Edward Delahaye)।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি, মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ।
আলোচনায় বিমান খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। এসময় Airbus-এর পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে একটি মিক্সড ফ্লিট গঠনে আগ্রহের কথা জানানো হয়।
উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিমান চলাচল খাতে আধুনিকায়নের সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা করেন।











