May 5, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আইসিইউ ইউনিট উদ্বোধন করেছেন ডা. জুবাইদা রহমান

Image

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার আধুনিক আইসিইউ ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে, ২০২৬) সকালে এই ইউনিট উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, নতুন আইসিইউ ইউনিটের পাশাপাশি হাসপাতালটিতে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারও স্থাপন করা হয়েছে। আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় সমতা নিশ্চিত করা এবং দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে এই ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপ্ননসহ হাসপাতালের পরিচালক, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা।

Scroll to Top