August 6, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • আইসিসিবি সভাপতির সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে জোর

আইসিসিবি সভাপতির সঙ্গে ভারতের হাই কমিশনারের বৈঠক, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে জোর

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দিনেশ ত্রিবেদী সোমবার (৩ আগস্ট, ২০২৬) ২০২৬ ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি)-এর সভাপতি মাহবুবুর রহমান-এর সঙ্গে আইসিসিবি সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আইসিসিবি বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ ও কল্যাণে উদ্ভাবন, বিনিয়োগ বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

এ সময় ভারত-বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্যে জনগণের মধ্যে যোগাযোগ (People-to-People Connectivity) জোরদার করার পাশাপাশি ব্যবসায়িক সম্পৃক্ততা সম্প্রসারণের প্রয়োজনীয়তার বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে উভয় পক্ষ আশা প্রকাশ করেন যে, দুই দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ভারত-বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে।

Scroll to Top