August 6, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • টঙ্গী শিল্পনগরী পরিদর্শন, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব শিল্পায়নে গুরুত্বারোপ করলেন বিসিক চেয়ারম্যান

টঙ্গী শিল্পনগরী পরিদর্শন, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব শিল্পায়নে গুরুত্বারোপ করলেন বিসিক চেয়ারম্যান

Image

ডেস্ক রিপোর্টঃ

মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আয়োজিত একটি সচেতনতামূলক কর্মশালা মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার টঙ্গীস্থ বিসিক শিল্পনগরীতে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালা শেষে বিসিকের চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ টিটো টঙ্গী বিসিক শিল্পনগরীর বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি টাম্পাকো ফয়েলস লিমিটেড এবং সুমি অ্যাপারেলস লিমিটেড-এর উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান প্রতিষ্ঠান দুটির উৎপাদন কার্যক্রম, কর্মপরিবেশ, শিল্প নিরাপত্তা, পরিবেশবান্ধব ব্যবস্থাপনা, আধুনিক উৎপাদন প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

তিনি উদ্যোক্তাদের সঙ্গে আলোচনায় দেশের শিল্পায়নের গতি আরও ত্বরান্বিত করা, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, রপ্তানিমুখী শিল্পের বিকাশ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এবং পরিবেশসম্মত শিল্প ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চেয়ারম্যান উদ্যোক্তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং শিল্পবান্ধব পরিবেশ সৃষ্টি ও টেকসই শিল্প উন্নয়ন নিশ্চিত করতে বিসিকের সার্বিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় বিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিল্পনগরী কর্তৃপক্ষ এবং পরিদর্শনকৃত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top