August 1, 2026

শিরোনাম
  • Home
  • শিক্ষাঙ্গন
  • বিসিএস প্রশাসন একাডেমিতে ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বিসিএস প্রশাসন একাডেমিতে ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠিত

Image

ডেস্ক রিপোর্টঃ

বিসিএস প্রশাসন একাডেমির মূল অডিটোরিয়ামে ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে কোর্স সমাপনী সনদপত্র প্রদান করেন এবং মেধাতালিকায় স্থানপ্রাপ্তদের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।

১৪৪তম আইন ও প্রশাসন কোর্সে সৈয়দ সাফকাত আলী এবং ১৪৫তম কোর্সে নুরুল আম্বিয়া আলাওল প্রথম স্থান অর্জন করে মর্যাদাপূর্ণ রেক্টরস অ্যাওয়ার্ড লাভ করেন। প্রধান অতিথি তাঁদের হাতে সনদপত্র ও পদক তুলে দেন।

পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও পেশাগত মূল্যবোধ দেশের মানুষের কল্যাণে এবং জনসেবার মান উন্নয়নে কাজে লাগাতে হবে। দক্ষ, সৎ ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিসিএস প্রশাসন একাডেমির অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Scroll to Top