July 30, 2026

শিরোনাম
  • Home
  • আন্তর্জাতিক
  • ওপিসিডব্লিউতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

ওপিসিডব্লিউতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত

Image

ডিপ্লোম্যাটিক ডেস্কঃ

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপনস (OPCW)-এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ওপিসিডব্লিউ-এর মহাপরিচালক Sabrina Dallafior Matter-এর কাছে তাঁর লেটার অব ক্রেডেন্স (পরিচয়পত্র) পেশ করেন। এর মাধ্যমে তিনি ওপিসিডব্লিউতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় রাষ্ট্রদূত কেমিক্যাল উইপনস কনভেনশন (Chemical Weapons Convention-CWC)-এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি রাসায়নিক অস্ত্রমুক্ত বিশ্ব গঠনে ওপিসিডব্লিউ-এর সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Scroll to Top