ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
বাংলাদেশে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (Food and Agriculture Organization of the United Nations) প্রতিনিধি জিয়াওকুন শি (Jiaoqun Shi) আজ বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফারিদুল ইসলামের (Shaikh Faridul Islam) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশে টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা করেন। এসব অগ্রাধিকারমূলক খাতে বিদ্যমান অংশীদারিত্বকে আরও কার্যকর ও সম্প্রসারণের বিষয়ে উভয়েই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।











