ডিপ্লোম্যাটিক ডেস্কঃ
ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের অভিবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং দেশটিতে কর্মী প্রেরণের সংখ্যা বৃদ্ধি নিয়ে ঢাকায় ব্রুনাই হাইকমিশনে একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ বৈঠকে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (BOESL) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।
বৈঠকে ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি প্রেরণ এবং দুই দেশের মধ্যে শ্রমবাজার-সংক্রান্ত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এ সময় ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মী প্রেরণের প্রক্রিয়া দ্রুততর ও কার্যকর করার পাশাপাশি ভবিষ্যতে আরও বেশি সংখ্যক কর্মী পাঠানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ ইতিবাচক মতবিনিময় করেন।











