August 8, 2026

শিরোনাম
  • Home
  • আইন-আদালত
  • সিআইডি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এফবিআই প্রতিনিধিদল

সিআইডি প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন এফবিআই প্রতিনিধিদল

Image

ডেস্ক রিপোর্টঃ

অনলাইন প্রতারণা ও সংঘবদ্ধ আর্থিক অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সিআইডি সদর দপ্তর, ঢাকায় অনুষ্ঠিত এ বৈঠকে এফবিআই প্রতিনিধিদলের পক্ষে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিস অব লিগ্যাল অ্যাটাচের এফবিআই অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে রাইলি পালমারট্রি এবং পুলিশ লিয়াজোঁ স্পেশালিস্ট মোহাম্মদ আমিনুল ইসলাম।

সাক্ষাৎকালে অনলাইন প্রতারণা (Online Scamming) প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধের তদন্তে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, তথ্য-উপাত্ত বিনিময়, আইন প্রয়োগকারী সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এছাড়া অনলাইনভিত্তিক আর্থিক অপরাধ ও সংঘবদ্ধ অপরাধ মোকাবিলায় দুই দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে পারস্পরিক আইনি সহায়তা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

বৈঠকে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ক্রমবর্ধমান সাইবার ও অনলাইনভিত্তিক আর্থিক অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং তথ্য বিনিময়ের মাধ্যমে অপরাধ তদন্ত ও প্রতিরোধ কার্যক্রম আরও কার্যকর করা সম্ভব হবে।

Scroll to Top