August 8, 2026

শিরোনাম
  • Home
  • অন্যান্য খবর
  • জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী

Image

ডেস্ক রিপোর্টঃ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, জুলাই কোনো একটি দল, গোষ্ঠী বা গ্রুপের অর্জন নয়, জুলাই এ দেশের সকল মানুষের অর্জন। কোনো আন্দোলন-সংগ্রাম একদিনে হয় না, দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়েই চূড়ান্ত সফলতা আসে।

সোমবার (৩ আগস্ট, ২০২৬) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করা হয়েছে জিয়া পরিবার এবং বিএনপির নেতাকর্মীদের প্রতি। ইলিয়াস আলীর মতো শত শত নেতাকর্মীকে গুম ও খুন করা হয়েছে, যাদের সন্ধান এখনও তাদের পরিবার পায়নি। স্বৈরাচাররা এখনও এ দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। বিভাজন এ দেশের মানুষের জন্য দুর্ভোগ বয়ে আনবে—মন্ত্রী এ কথা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

জুলাই আন্দোলনের শহীদ এবং অঙ্গহানির শিকার যোদ্ধাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেন, জুলাই যেন এককভাবে কারও পকেটবন্দি না হয়। তারা প্রকৃত জুলাই যোদ্ধাদের সম্মানিত করার আহ্বান জানান।

এছাড়াও অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

Scroll to Top